আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর ভাইরাল মিনি সুইজারল্যান্ডে ঘুরতে এসে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী,কয়েকঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুর দেড়টার সময় ভাইরাল মিনি সুইজারল্যান্ড ছোট যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন আরিফ হোসেন নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী। এরপর সাথে থাকা অন্যরা তাঁকে খুঁজে না পেয়ে স্থানীয়দের বিষয়টি অবগত করেন পরবর্তীতে বিরামপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে উদ্ধার কাজ শুরু করে বেশ কয়েক ঘন্টা চেষ্টা চালানোর পরও খুঁজে পাওয়া না গেলে পরবর্তীতে স্থানীয়রা নদীতে নেমে খুজাঁখুজিঁতে সহযোগিতা করেন,খুজাঁখুজিঁর এক পর্যায়ে কচুরিপানার নিচ থেকে ঐ শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ঐ শিক্ষার্থীর নাম মোঃ আরিফ হোসেন সে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ভাঙ্গা গ্রামের আয়নাল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে ছোট যমুনা নদীর এই জায়গায় প্রায় একবছর ধরে একটি বড় গাছ পানিতে পড়ে আছে এই জায়গার পানির গভীরতা প্রায় ১৫ ফুট,শীত মৌসুমে নদীর পানি কম থাকার কারণে এখানে নিচু হওয়াই একটু স্রোত বেশি দেখা দিয়েছে,এবং বেশ কিছুদিন ধরে এখানে শিক্ষার্থীসহ মানুষজন ফটোশ্যুট করে ফেসবুক সহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় পোস্ট করছে তাঁরা জায়গাটার নাম মিনি সুইজারল্যান্ড বলে প্রচার করছে।

একপর্যায়ে ছোট যমুনা নদীর এই স্থানটা স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয় বর্তমান এখানে দূরদূরান্ত থেকে লোকজন এসে এখানকার প্রকৃতি নদীর স্রোত দেখতে আসেন ফটোশ্যুট করেন আজকের এই ঘটনাটি সত্যিই দুঃখজনক।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বললে তাঁরা জানান পানির গভীরতার পাশাপাশি এই জায়গায় কচুরিপানা আবর্জনার কারণে সময় ব্যাহত হয়েছে পরে স্থানীয়দের সহায়তায় লাশকে উদ্ধার করা হয় উদ্ধারের পর নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।