মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার : 

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।


জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ শুধু মানুষের পুষ্টি চাহিদা পূরণের একটি মাধ্যম নয়, এটি গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যম এবং দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। 

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। উপস্থাপনা করেন ভেটেরিনারি সার্জন ডা. ফাহাদ মোহাম্মদ প্রান্ত। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহমেদ। স্বাগত বক্তব্যে পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহমেদ বলেন, “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” অত্যন্ত সময়োপযোগী, তাৎপর্যপূর্ণ এবং আমাদের প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনামূলক একটি বার্তা।

প্রাণিসম্পদ শুধু মানুষের পুষ্টি চাহিদা পূরণের একটি মাধ্যম নয়, এটি গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যম এবং দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। বাংলাদেশের ডিম, দুধ ও মাংস উৎপাদনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি আরো বলেন, প্রাণিসম্পদ সপ্তাহের এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের অর্জন তুলে ধরার, নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানার, খামারিদের উৎসাহিত করার, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এবং প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সম্মিলিতভাবে চিন্তা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

আমরা চাই, এই সপ্তাহের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ পালনের আধুনিক ধারণা ছড়িয়ে পড়–ক। তরুণরা প্রাণিসম্পদকে সম্ভাবনাময় পেশা হিসেবে গ্রহণ করুক এবং আমাদের খামারিরা উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে আরও দক্ষ হয়ে উঠুক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত সরদার, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল আলম সোহরাব ও খামারি আল আমিন বক্তব্য রাখেন। পাংশা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারিবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।