শিক্ষা

সুবর্ণচরে নন-এমপিও স্কুল অ্যাসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা'২৬ অনুষ্ঠিত, ১১৪০ শিক্ষার্থীর অংশগ্রহণ

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: • ২৮ নভেম্বর ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: 

নোয়াখালীর সুবর্ণচরে নন-এমপিও স্কুল অ্যাসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে নবম শ্রেণির ১ হাজার ১৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৬টি হলে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এ পরীক্ষার কেন্দ্র ছিল চর জব্বর ডিগ্রি কলেজ ও শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। গত বছর থেকে উপজেলার বেসরকারি ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। গত বছরের ফলাফল ভালো হওয়ায় এবারও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সুবর্ণচর উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, থানার হাট কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিন আলী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. ছালেহ উদ্দিন, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রদল নেতা আলী আহসান মোহাম্মদ তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

পরীক্ষা পরিচালনায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস। কেন্দ্র সচিব ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ফারুক হোসেন, হল সুপার হিসেবে এ্যাম্বিশন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মিরাজ উদ্দিন এবং সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও ডায়নামিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফোরকান উদ্দিন।

আয়োজকরা জানান, গত বছরের বৃত্তি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় এবার শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ আরও বেড়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখছে। অভিভাবকরাও এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আরো জানান, পরীক্ষার ফলাফল অতি শিগগিরই প্রকাশ করা হবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ বৃত্তি প্রদান করা হবে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন ও পড়াশোনায় উৎসাহ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ বৃত্তি পরীক্ষা ইতোমধ্যে এলাকায় সুনাম অর্জন করেছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

নোয়াখালীর সুবর্ণচরে নন-এমপিও স্কুল অ্যাসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে নবম শ্রেণির ১ হাজার ১৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পূর্ণ সংস্করণে পড়ুন