ডিমলায় মাদক সম্রাট মিরাজ গ্রেফতার বিপুল পরিমান মাদকসহ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: ইমরান আলী
স্টাফ রিপোর্টার,নীলফামারীঃ



ডিমলায়  মিরাজ আলী (৩৫)নামে এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে যৌথ-বাহিনিও ডিমলা থানা পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ডোংগোর বাজার এলাকা থেকে তাকেআটক করা হয়। এরপর তাকে তল্লাশি চালিয়ে ১৫বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির দশ হাজার টাকাও জব্দ করা হয়।

আটক মিরাজ আলী খগাখড়িবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আঃ গফ্ফারের ছেলে  । তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। ডিমলায় তার নামে একাধিক মামলা রয়েছে।এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি মামলা রয়েছে এবং সেই মামলায় পুর্বে জেল খেটেছেন।জানা যায় ২০১৮ সালের নির্বাচনী প্রচারনায় তখনকার ধানের শীষের প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাংচুর করে এই মিরাজ ওতার সন্ত্রাসী বাহিনি।

ডিমলা থানার অফিসার ইনচার্জ  জানান, শনিবার রাত ১১ টায় উপজেলার খগাখড়িবাড়ির বিভিন্ন নির্জন স্হানের ভিতর মাদক স্পট তৈরি করে সেখানে মাদক বেচাকেনা করছিল। রাত ১১টার দিকে যৌথবাহিনী  সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আশেপাশে তল্লাশি চালিয়ে   ১৫বোতল ফেনসিডিল ও ১০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ