শিক্ষা

উল্লাপাড়ায় লিবারেল সায়েন্স একাডেমির প্যারেন্টিং কনফারেন্স ও পুরস্কার বিতরণ

মোঃ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি • ২৮ নভেম্বর ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ

মোঃ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লিবারেল সায়েন্স একাডেমির উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ঝিকিড়া উপশহরে অবস্থিত লিবারেল সায়েন্স একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সোহরাব আলী। তিনি উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও বিজ্ঞান স্কুলের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, অধ্যক্ষ এবং কো-অর্ডিনেটর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলী, ডিরেক্টর, পিস স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হাসান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী মোহাম্মদ আলী জিন্নাহ এবং বিএসএস অনার্স ও এমএসএস ডিগ্রিধারী মো: আব্দুল আলীম।

লিবারেল সায়েন্স ইন্টারন্যাশনাল স্কুল এবং লিবারেল সায়েন্স ক্যাডেট অ্যান্ড হিফজ মাদরাসার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ণ সংস্করণে পড়ুন