মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

​বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃতিসন্তান ও বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ এম. হাকিম বাবু। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সিরাজগঞ্জ পৌর কনফারেন্স রুমে জেলার সকল ডেন্টাল সার্জনদের অংশগ্রহণে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে উপস্থিত সকল চিকিৎসকের সর্বসম্মতিক্রমে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং মহাসচিব ডাঃ এ. কে. এম কবির আহমেদ (রিয়াজ) যৌথভাবে স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদনের পাশাপাশি নবগঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

 ​নবগঠিত ৬ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছেন, সভাপতি: প্রফেসর ডাঃ মোঃ রকিবুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ডাঃ ইলিয়াস রেজা,
​সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফ্যামিলি ডেন্টিস্ট্রি ডাঃ এম. হাকিম বাবু, ​কোষাধ্যক্ষ: ডাঃ রুমানা ইয়াসমিন (রিমু), ​সাংগঠনিক সম্পাদক ডাঃ সেলিম রেজা, দপ্তর সম্পাদক: ডাঃ রিফাত হাসান (রকি)।

 এদিকে, তাড়াশের কৃতিসন্তান ডাঃ এম. হাকিম বাবু সিরাজগঞ্জ জেলা ডেন্টাল সোসাইটির মতো গুরুত্বপূর্ণ সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাড়াশ উপজেলা সহ পুরো সিরাজগঞ্জ জেলার চিকিৎসক সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সুধীজন এবং সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।

অভিনন্দন বার্তায় শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করে বলেন, ডাঃ এম. হাকিম বাবু দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখা আরও সুসংগঠিত হবে এবং জেলার প্রান্তিক পর্যায়ের মানুষের আধুনিক দন্ত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও ডেন্টাল সার্জনদের পেশাগত মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
​নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ এম. হাকিম বাবু তার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় সভাপতি/ মহাসচিব এবং সিরাজগঞ্জ জেলার সকল ডেন্টাল সার্জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের সহযোগিতা নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত দন্তসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।