মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

​বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটি গঠিত হয়েছে। ​শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সিরাজগঞ্জ পৌর কনফারেন্স রুমে জেলার সকল ডেন্টাল সার্জনদের অংশগ্রহণে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে উপস্থিত সকল চিকিৎসকের সর্বসম্মতিক্রমে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিরাজগঞ্জ জেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং মহাসচিব ডাঃ এ. কে. এম কবির আহমেদ (রিয়াজ) যৌথভাবে স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদনের পাশাপাশি নবগঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ​নবগঠিত ৬ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছেন, ​সভাপতি: প্রফেসর ডাঃ মোঃ রকিবুল ইসলাম, ​সিনিয়র সহ-সভাপতি ডাঃ ইলিয়াস রেজা, সাধারণ সম্পাদক: ডাঃ এম. হাকিম বাবু, কোষাধ্যক্ষ: ডাঃ রুমানা ইয়াসমিন (রিমু),​সাংগঠনিক সম্পাদক ডাঃ সেলিম রেজা, দপ্তর সম্পাদক: ডাঃ রিফাত হাসান (রকি)।

 অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের দপ্তর সম্পাদক ডাঃ এরফান আহমেদ সোহেল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডাঃ সাজ্জাদ কাদির।