Sunday , 8 February 2026

সুবর্ণচরে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

॥ স্টাফ রিপোর্টার

নো য়াখালীর সুবর্ণচর উপজেলায় বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী তরুণীকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে সে জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার সুবর্ণচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।

Check Also

উল্লাপাড়ায় ওলামা–মাশায়েখ, ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে …