॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনেসিরাজগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রে প্রবাসীর ভোট দিতে গিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন এক বিএনপি কর্মী।
রুবেল হোসেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটক হওয়া কর্মীকে দুইবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেনির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটি।
উল্লাপাড়া কয়রা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার অপরাধে কয়রা চরপাড়া গ্রামের বিএনপি কর্মী আলতাব হোসেনের পুত্র রুবেল হোসেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটক হওয়া কর্মীকে দুইবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেনির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটির বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শানু আকন্দ এই সাজা দেন।
নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটির বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শানু আকন্দ জানান, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে একই ব্যক্তি দ্বিতীয় দফায় ভোট দিতে আসলে তাকে আটক করা হয়। পরে আরপিও অনুযায়ী তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
