বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরে বাস অটোভ্যান সংঘর্ষে ঘটনাস্থলেই ১শিক্ষার্থী নিহত ভ্যানচালকসহ আহত ৫

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরে বাস শিক্ষার্থীবহনকারী ভ্যান সংঘর্ষে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে ভ্যানচালকসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ৫জন।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৯টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলী বাজারে সিএমবি ব্রিজ সংলগ্ন দিনাজপুরগামী আহাদ এন্টার প্রাইজ এর একটি বাস ও মোল্লা এন্ড গোল্ডেন হোপ প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন শিক্ষার্থী নিহত হয়েছে ভ্যানচালকসহ গুরুতর আহত হয়েছেন অন্ততঃ ৫জন।

 

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৯টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলী বাজারে সিএমবি ব্রিজ সংলগ্ন দিনাজপুরগামী আহাদ এন্টার প্রাইজ এর একটি বাস ও মোল্লা এন্ড গোল্ডেন হোপ প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে

আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় দুই জনের অবস্থা আশঙ্কাজনকের কথা জানান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দূর্ঘটনার পর থেকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান নিলে মহাসড়কের দুই পার্শ্বে দূরপাল্লার যানবাহন আটকা পড়ে প্রায় ৩ ঘন্টা পর প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়ে মহাসড়ক নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Check Also

মোংলায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কয়েক শ’ দোকানের মধ্যে মাত্র ৬ দোকানে জরিমানা, অভিযান ঘিরে ক্রেতাদের মাঝে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ র মজানের প্রথমদিনে মোংলার পৌর শহরের প্রধান বাজারের কয়েকটি …