শনিবার , ৭ মার্চ ২০২৬

হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার।।‌

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নো য়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত ২০০ বস্তা চিনি হাতিয়া থানায় সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন।

আফাজিয়া বাজারের একটি গুদাম থেকে ২০০ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছে।‌ অপর দিকে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন চর কিং ইউনিয়নের জনৈক হেলাল উদ্দিনের বাড়ি ও গুদাম থেকে ৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছেন।

অপরদিকে ইউএনও কর্তৃক উদ্ধার করা ৮৫ বস্তা চিনি উপজেলা পরিষদের ত্রাণ গুদামে সংরক্ষণ করা হয়েছে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ শনিবার ভোরে আফাজিয়া বাজারের একটি গুদাম থেকে ২০০ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছে।‌ অপর দিকে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন চর কিং ইউনিয়নের জনৈক হেলাল উদ্দিনের বাড়ি ও গুদাম থেকে ৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছেন।

অভিযানের খবর পেয়ে অপরাধী চক্র পালিয়ে যাওয়ায় ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ও হাতিয়া থানার ওসি মোঃ কবির হোসেন।

Check Also

সুবর্ণচরে ইসলামি যুব সমাজ কল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥ মো.রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী)   প্রতিনিধি॥ নো ‎ য়াখালীর সুবর্ণচরে পবিত্র মাহে রমজান উপলক্ষে …

Advertisement