Sunday , 8 February 2026

গোয়ালন্দে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী, ও আলোচনা সভার আয়োজন করে।

রোববার (২৭ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ ও পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান ইসলাম গ্রুপের নেতৃত্বে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ। এ উপলক্ষে বিকেল ৪ টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে সমবেত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু। শোভাযাত্রায় যুবদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

উল্লাপাড়ায় ওলামা–মাশায়েখ, ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে …