বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬

“বদলিজনিত বিদায়” সংবর্ধনা অনুষ্ঠান

॥ মোঃ আমজাদ আলী, (দিনাজপুর) বিশেষ প্রতিনিধি ॥

২ মে ২০২৫ খ্রি. দিনাজপুর জেলার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ লুৎফর রহমান এর বদলিজনিত বিদায় উপলক্ষে দিনাজপুর জেলার মান্যবর পুলিশ সুপার, জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্মৃতিসম্মাননা উপহার দেন।

পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথির কর্মদক্ষতার বিভিন্ন নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণকালে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্মৃতিসম্মাননা উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Check Also

সুবর্ণচর উপজেলা কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি মো. শাহজাহানের মতবিনিময় সভা

॥ মো.রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী)   প্রতিনিধি॥ নো ‎ য়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও …

Advertisement