মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

উল্লাপাড়ায় ঈদে নানির বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদ উপলক্ষে নানির বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সাব্বির নামে নয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) উপজেলার শ্রীকোলা এলাকায় ফুলজোর নদীতে এই দুর্ঘটনা ঘটে।

 

রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে শ্রীকোলায় নানির বাড়িতে বেড়াতে আসে সাব্বির। দুপুরে সে নদীতে গোসল করতে নামে। হঠাৎ নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় শিশুটি। খবর পেয়ে নদীতে গোসল করতে আসা স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা পর শিশুটির নিথর দেহ ভেসে ওঠে।

পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাব্বির বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের মমিন হোসেনের ছেলে। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

মুক্তিযুদ্ধো সন্তান কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে অভিনন্দন।

॥  মীর মোশাররফ বাবু, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী …