মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুস সাত্তারকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার করে আব্দুস ছাত্তারকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার দিবাগত রাতে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের সাথে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী সদরের বদরপুর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলায় স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার করে আব্দুস ছাত্তারকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

বসন্তের শুরুতেই সাতক্ষীরায় আমের মুকুল, বাম্পার ফলনের আশা

॥  সাতক্ষীরা প্রতিনিধি ॥ ঋ তুরাজ বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে সাতক্ষীরার গাছগুলো মুকুলে ভরে উঠেছে। …