Monday , 2 February 2026

ফুলবড়ীতে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ীতে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে মুত্তাকী কল্যাণ সংস্থার আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা প্রদান করা হয়েছে।

 

চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ যাদের চোখের সমস্যা আছে পরিক্ষা করে তাঁদেরকে চক্ষু চিকিৎসা ক্যাম্প থেকে চশমা নিতে বলেন

শনিবার ২ আগষ্ট ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজিহাল ইউনিয়নের মুরারিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে ও মুত্তাকী কল্যাণ সংস্থার আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সহ ৩ নং কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়ার সার্বিক সহযোগিতায় চক্ষু রোগীদের চশমা প্রদান করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন ৩ নং কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া।

তিনি চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ যাদের চোখের সমস্যা আছে পরিক্ষা করে তাঁদেরকে চক্ষু চিকিৎসা ক্যাম্প থেকে চশমা নিতে বলেন এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগীতায় ফ্রি ছানি অপারেশন করার পরামর্শ প্রদান করেন।

Check Also

মোংলায় বিশ্ব জলাভূমি দিবসে বক্তারা —- কয়লা দূষণ শিল্প দূষণ বন্ধ করে সুন্দরবন জলাভূমি রক্ষা করো এই দাবীতে মোংলায় বিশ্ব জলাভুমি দিবস পালিত

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ রা মসার কনভেনসন অনুযায়ি ১৯৯২ সালে সুন্দরবনকে আন্তর্জাতিক …