মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মানসিক ভারসাম্যহীন যুবককে দিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুনের বিরুদ্ধে

॥ মোকাররাম বিল্লাহ ইমন,  সাতক্ষীরা  প্রতিনিধি ॥

সা তক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুনের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন এক যুবককে ব্যবহার করে মিথ্যা প্রচারণার অভিযোগ উঠেছে।

শেফালির মা মোমেনা খাতুন বলেন, “আমার মেয়ে ইচ্ছাকৃতভাবে ভাই আর ভাইপোকে দোষারোপ করছে। আমাদের বাড়িতে কোনোদিন এমন ঘটনা ঘটেনি।

Mustafiz Online নামের এক ফেসবুক পেজে বক্তব্য প্রচার করে তিনি নিজের ভাই গ্রাম পুলিশ শামসুর রহমান, ভাইপো জুয়েল ও ইউপি সদস্য মনজুরুল আলমকে বাড়ি লুটের অভিযোগে অভিযুক্ত করেন। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তার মা মোমেনা খাতুন।

শেফালির মা মোমেনা খাতুন বলেন, “আমার মেয়ে ইচ্ছাকৃতভাবে ভাই আর ভাইপোকে দোষারোপ করছে। আমাদের বাড়িতে কোনোদিন এমন ঘটনা ঘটেনি।

অভিযুক্ত যুবক আক্তারুল ইসলামের মা জানান, দীর্ঘদিন ধরে তার ছেলে মানসিকভাবে অসুস্থ। আক্তারুলের মা জাহেদা খাতুন বলেন, “আমার ছেলে অস্বাভাবিক আচরণ করছে। তার অসুস্থতার সুযোগ নিয়ে শেফালী খাতুন যে মিথ্যা প্রচার চালাচ্ছেন, তা ঘৃণ্য।

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক স্বার্থে একজন মানসিক ভারসাম্যহীন যুবককে ব্যবহার করা নিন্দনীয়। তবে এ বিষয়ে শেফালী খাতুন কোনো মন্তব্য করতে রাজি হননি।

Check Also

উল্লাপাড়ার বাজারে রসালো তরমুজের সমারোহ, জমে উঠছে বেচাকেনা

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ উ ল্লাপাড়ার বিভিন্ন হাট বাজারে গ্রীষ্মের আগমনী …