Thursday , 12 February 2026

মোংলায় নাশকতার অভিযোগে যুবলীগ নেতা সহ আটক দুই

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় নাশকতার মামলায় সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আরিফ ফকির সহ ২ জনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।

গোপন সংবাদ পেয়ে মিঠাখালি ইউনিয়নের ঠোটারডাঙ্গা এলাকা থেকে চটের হাট পুলিশ ফাড়ির আইসি মোঃ রফিকুল ইসলাম রাত ৯ টায় মোঃ আরিফ ফকিরকে নাশকতার প্রস্তুুতকালে হাতেনাতে গ্রেফতার করে এবং বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

বুধবার (১২ নভেম্বর) রাতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মিঠাখালি ইউনিয়ন ও পৌর শহর থেকে তাদের গ্রেভতার করা হয়।

ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান,অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার গোপন সংবাদ পেয়ে মিঠাখালি ইউনিয়নের ঠোটারডাঙ্গা এলাকা থেকে চটের হাট পুলিশ ফাড়ির আইসি মোঃ রফিকুল ইসলাম রাত ৯ টায় মোঃ আরিফ ফকিরকে নাশকতার প্রস্তুুতকালে হাতেনাতে গ্রেফতার করে এবং বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

মোঃ আরিফ ফকির মিঠাখালি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সদস্য ৯ নং ওয়ার্ড ও উপজেলায় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবং সাবেক মিঠাখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। আরিফ নিষিদ্ধ ঘোষিত আ.লীগের সক্রিয় কর্মী।

পৃথক আরেকটি অভিযানে পৌর শহর থেকে জহির নামের আরেক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকায় তাকেও গ্রেফতার করে থানা পুলিশের সদস্যরা।

তিনি আরো বলেন, নাশকতা মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের সকালে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।

Check Also

প্রবাসীর ভোট দিতে গিয়ে গ্রেফতার ০১

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনেসিরাজগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রে …