রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬

গোয়ালন্দে চোরাই গরু ও পিকাপসহ ২ জন গ্রেপ্তার

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

dropcap] রা [/dropcap] জবাড়ীর গোয়ালন্দে চোরাই গরু ও পিকাপসহ গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

অফিসার ইনচাজ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতুব্বার পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরু চোর চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

২১ নভেম্বর শুক্রবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিকের ছেলে সুজাত প্রামানিক (৩৮) ও নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দকালনা গ্রামের আ. জব্বার মন্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৩)।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতুব্বার পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরু চোর চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই ষাঁড় গরু, গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকাপ (নং ঢাকা মেট্টো ন-২১-৬৫৩৪) উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে

Check Also

জুলাই আন্দোলন অস্বীকার করা জনগণের সঙ্গে প্রতারণা–মাওলানা রফিকুল ইসলাম খান

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও …