॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
দি নাজপুরের জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক মাওলানা আল আমিন বিন আমজাদ।
অতিথিবৃন্দরা মহান বিজয় দিবসে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে প্রতিষ্ঠানটির পরিচালককে শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ নেওয়াই প্রশংসা করেন এরপর সকল শহীদদের স্মরণে তাঁদের উপর শ্রদ্ধা নিবেদন করে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন।
১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় শিক্ষার্থীরা কোরআন তেলোয়াত করেন এরপর সকাল ১০ টায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ফাইভ স্টার ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মতিউর রহমান মুকুল ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ও সিদ্দিকীয়া হোমিও হল এর সত্বাধিকারী ডাঃ সোলায়মান মন্ডল সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন ডেভিড ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সাবেক ছাত্রনেতা জুলফিকার আলীসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে অতিথিবৃন্দরা মহান বিজয় দিবসে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে প্রতিষ্ঠানটির পরিচালককে শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ নেওয়াই প্রশংসা করেন এরপর সকল শহীদদের স্মরণে তাঁদের উপর শ্রদ্ধা নিবেদন করে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল