Friday , 6 February 2026

তারেক রহমানকে ঢাকায় স্বাগত জানাতে মোংলায় বিএনপির এমপি প্রার্থী লায়ন ফরিদের প্রস্তুুতি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে মোংলায় ব্যাপক প্রস্তুতি চলছে স্থানীয় বিএনপির।

এই সংসদীয় আসন থেকে যারা ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে যাবেন তাদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাও করেছেন তিনি। বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথম মোংলায় আগমনে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান

মঙ্গলবার দুপুরে বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সম্পন্নসহ নানা দিক নির্দেশনা দেন।

এই সংসদীয় আসন থেকে যারা ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে যাবেন তাদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাও করেছেন তিনি। বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথম মোংলায় আগমনে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতা-কর্মীরা। স্থানীয় নেতা-কর্মীদের সাথেও তিনি শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সাথে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।

এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি দলের সকলকে সাথে নিয়েই ধানের শীষ প্রতীক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আসুন আমরা সকলে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।

পরে লায়ন ফরিদ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দুপুরে পৌর কবরস্থানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের ছোট ভাই বিএনপি নেতা মাকসুদুর রহমান হারুনের কবর জিয়ারত করেন।

Check Also

উল্লাপাড়ায় বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর …