বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বড়পুকুরিয়া খনি এলাকার মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার পাতরাপাড়া বৈদনাদপুর এলাবাসীর উদ্যোগে বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মোরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও তাঁর ছেলে মোরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা।

বৃহস্পতিবার ১ জানুয়ারী উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলার হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য সাদেকুল ইসলাম বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি নুর মোহাম্মদ আবুল কালাম আজাদ পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন মোঃফারুক মোঃকিবরিয়া মোঃ জাহাঙ্গীর সহ ইউনিয়ন বিএনপির সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মোঃ লিয়াকত আলী মোনাজাতে বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মোরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও তাঁর ছেলে মোরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা।

Check Also

মোংলায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কয়েক শ’ দোকানের মধ্যে মাত্র ৬ দোকানে জরিমানা, অভিযান ঘিরে ক্রেতাদের মাঝে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ র মজানের প্রথমদিনে মোংলার পৌর শহরের প্রধান বাজারের কয়েকটি …