বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন

বৃহস্পতিবার ১ জানুয়ারী স্থানীয় ধাপের বাজার বিএনপির কার্যালয়ে ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক আল আমিন সরকারের আয়োজনে স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্যবৃন্দ ও মুসল্লিদের অংশগ্রহণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন ক্বারী মোঃ মামুনুর রশীদ এ সময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Check Also

মোংলায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কয়েক শ’ দোকানের মধ্যে মাত্র ৬ দোকানে জরিমানা, অভিযান ঘিরে ক্রেতাদের মাঝে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ র মজানের প্রথমদিনে মোংলার পৌর শহরের প্রধান বাজারের কয়েকটি …