Sunday , 1 February 2026

স্বাপ্নিক প্রিপারেটরি স্কুলে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

শী তের আমেজে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও সংস্কৃতি তুলে ধরতে স্বাপ্নিক প্রিপারেটরি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। শনিবার ৩১/০১/২৬ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।

 

শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও আবৃত্তি, যা উৎসবকে আরও আনন্দঘন করে তোলে।

উৎসবে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, নকশি পিঠা, তেল পিঠা ও পুলি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রয় করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুব্রত৷ মালাকার, সহকারি প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন, অতিথি: কাওছার আহমদ জয়, এস.এম মাহমুদুল হাসান বাদল, কবি ও সাহিত্যিক মুহসিন আলম মুহিন সহ স্বাপ্নিক শিক্ষা পরিবারের সকল সহকারি শিক্ষকমন্ডলী গন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও আবৃত্তি, যা উৎসবকে আরও আনন্দঘন করে তোলে।

উৎসবে অংশ নেওয়া এক অভিভাবক বলেন, “এই ধরনের আয়োজন শিশুদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। স্বাপ্নিক প্রিপারেটরি স্কুলের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মালাকার জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত থাকবে। শীতকালীন পিঠা উৎসবটি আনন্দঘন পরিবেশে শেষ হয় এবং উপস্থিত সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Check Also

দৌলতদিয়ায় বিএনপির উদ্দ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রা জবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির …