Sunday , 1 February 2026

সিরাজগঞ্জে ৯ম পেস্কেলের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বিবার পহেলা ফেব্রুয়ারি ২০২৬, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত এই কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে সিরাজগঞ্জ জজ কোর্ট চত্বর, এসপি অফিস এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে অনতি বিলম্বে ৯ম পেস্কেল ঘোষণার জোর দাবি জানিয়েছেন তারা। প্রতি পাঁচ বছর অন্তর পে স্কেল ঘোষণার নিয়ম থাকলেও ১০ বছর অতিক্রম হয়ে গেলেও কোন কার্যক্রম নিচ্ছে না সরকার, ফলে মানবেতার জীবন যাপন করছেন কর্মচারী কর্মকর্তাগণ ।

এ সময় আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, স্লোগানে স্লোগানে মুখরিত ছিল জেলা প্রশাসক কার্যালয়ের ক্যাম্পাস চত্বর । বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতি, এবং বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে অনতি বিলম্বে ৯ম পেস্কেল ঘোষণার জোর দাবি জানিয়েছেন তারা। প্রতি পাঁচ বছর অন্তর পে স্কেল ঘোষণার নিয়ম থাকলেও ১০ বছর অতিক্রম হয়ে গেলেও কোন কার্যক্রম নিচ্ছে না সরকার, ফলে মানবেতার জীবন যাপন করছেন কর্মচারী কর্মকর্তাগণ । দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা। আজ পহেলা ফেব্রুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করবেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মো: রেজাউর রহমান টুটু, মোঃ মইনুল হোসেন খন্দকার সাধারণ সম্পাদক কালেক্টরেট কল্যাণ সংস্থা, মো: নুরে আলম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ৩য় শ্রেণি কর্মচারী সমন্বয়ক, মোঃ কামরুজ্জামান পোস্ট অফিস কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি, মো: আব্দুল হালিম সরকারি কর্মচারী সমিতি ফেডারেশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সিরাজগঞ্জ, মোঃ আবুল হাশেম সদস্য দাবি আদায় ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা, প্রমুখ।

Check Also

উদ্ধার হওয়া মায়াবী হরিণ উদ্ধার করে বনে ফেরত সন্ধেহের চোখ চোরাকারবারি দিকে

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি মায়াবী …