॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যাবসায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয় । মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে মোংলা পৌর শহরে যৌথ অভিযান পরিচালনা করে দুই জনকে ১১৯ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। এ সময় অভিযানে মোংলা থানা পুলিশকে সহায়তা করেন বাংলাদেশ নেভি ( মোংলা নৌ কন্টিনজেন্টের সদ্যরা) বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন।
মোংলা শহর সহ উপজেলা জুড়ে মাদক বিরোধী যৌথ অভিযান চালমান । অভিযানে মাদক সহ দুই জনকে ১১৯ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের দুই জনকে জেল হাজতে পাঠানো হবে
তিনি আরো জানায়, মোংলায় গভীর রাতে মাদক বিরোধী অভিযান চালায় মোংলা থানা পুলিশ ও নৌ বাহিনী , উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৫৮) ও জসিম উদ্দিন (২৮) পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে মরণ নেশা ইয়াবা সহ আটক করা হয়। পৃথকভাবে অভিযান পরিচালনা করে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী রহিমের বাড়ি তল্লাশী করে ১০০ পিস ও জসিম উদ্দিনকে তল্লাশি করে ১৯ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। মোংলা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে আব্দুর রহিম ও সিগনাল টাওয়ার এলাকার মুজিবর হাওলাদারের ছেলে জসিম উদ্দিন।
মোংলা থানার (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মোংলা শহর সহ উপজেলা জুড়ে মাদক বিরোধী যৌথ অভিযান চালমান । অভিযানে মাদক সহ দুই জনকে ১১৯ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের দুই জনকে জেল হাজতে পাঠানো হবে নির্বাচনকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান পুরো মোংলা উপজেলা জুড়ে অব্যাহত থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল