Wednesday , 4 February 2026

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে ৪-রাউন্ড গুলিসহ ২টি বিদেশি পিস্তল উদ্ধার।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪-রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক বিএ-৫৮২৩ লে কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

 

২৯ বিজিবি’র একটি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাঁদের রক্ষিত ৬ টি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। দ্রুত টহল দল ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে বস্তার ভেতরে ২টি বিদেশি ওয়ান শুটার গান ৪-রাউন্ড গুলি ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন ২৫ বোতল বিদেশী মদ ২৭বোতল আমলকুল উদ্ধার করে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উপস্থিতিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক এ এম জাবের বিন জব্বার পিএসসি বলেন সাম্প্রতিক সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার ৬টি উপজেলা এবং সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ও অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চোরাচালানের সাথে অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকতে পারে। এরই প্রেক্ষিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র একটি চৌকস টহল দল গত ২-৩ সপ্তাহ ধরে সীমান্তে চোরাকারবারীদের আটকের উদ্যেশ্যে নিয়মিত নজরদারি জোরদার করা হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনাস্থ মোহনপুর বিউপির দায়িত্বপূর্ণ এলাকার কোতয়ালী থানার শংকরপুর ইউনিয়নে সীমান্ত পিলার নং৩০৮/১৯এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাবাড়ী এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত আজ রাত্রি ৩.২৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র একটি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাঁদের রক্ষিত ৬ টি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। দ্রুত টহল দল ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে বস্তার ভেতরে ২টি বিদেশি ওয়ান শুটার গান ৪-রাউন্ড গুলি ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন ২৫ বোতল বিদেশী মদ ২৭বোতল আমলকুল উদ্ধার করে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক বিএ-৫৮২৩ লে কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি আরও বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযান সহ নজরদারি জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমাদের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপ অধিনায়ক বিএ-৬১৪২মেজর মোঃ আমিনুর রহমান জি+এবং বিজিডিও-৩২৫ সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান পিবিজিএমএস ও অন্যান্য কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সিরাজগঞ্জের ৬টি আসনের বিএনপির নির্বাচন সমন্বয়ক কমিটির সদস্য মনোনীত হলেন সলঙ্গার সন্তান এম দুলাল উদ্দিন আহমেদ

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ …