Friday , 6 February 2026

উল্লাপাড়ায় বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়ার নেতৃত্বে আবু হুরাইরা এতিমখানা চত্বর থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়।

 

তারা বলেন, বাংলাদেশ ছাত্র শিবির এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও সংগঠনটি আদর্শিক অবস্থানে অবিচল থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুলিস্তান মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদুল হাসান জোহা, তামিরুল মিল্লাত মাদরাসার ভিপি ইকবাল কবির, সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রেজাউন নুল্লা এবং উল্লাপাড়া উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিনসহ অন্যরা।

বক্তারা ছাত্র শিবিরের প্রথম সভাপতি মীর কাশেম আলীর রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, বাংলাদেশ ছাত্র শিবির এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও সংগঠনটি আদর্শিক অবস্থানে অবিচল থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বক্তব্যে আরও বলা হয়, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ছয়জন ছাত্রকে নিয়ে বাংলাদেশ ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। সময়ের পরিক্রমায় সংগঠনটি ৪৯ বছরে পদার্পণ করে দেশের লাখো ছাত্রের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে। অনুষ্ঠানে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ বাং লাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম …