॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
আ সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়ায় ওলামা–মাশায়েখ, ইমাম ও খতিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ দল মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষে এ সভার আয়োজন করা হয়।
বিভিন্ন পর্যায়ের আলেম–ওলামা ও ইসলামি ব্যক্তিত্ববৃন্দ। সভায় বক্তারা ন্যায়বিচার, সুশাসন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং আসন্ন নির্বাচনে প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উল্লাপাড়া বিজ্ঞান মোড়ে উপজেলা ওলামা মাশায়েখ কমিটির উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা ওলামা মাশায়েখ কমিটির সভাপতি মাওলানা মো. আব্দুল খালেক। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ওলামা–মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ–৬৫ (উল্লাপাড়া–সলঙ্গা ৪) আসনের রাজনৈতিক নেতা আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম খান। তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক শাহজাহান আলী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, সিরাজগঞ্জ জেলার সভাপতি ড. মোহাম্মদ নজরুল ইসলাম।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিস, সিরাজগঞ্জ জেলা শাখার সহ–সভাপতি মুফতি মোহাম্মদ আমজাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের আলেম–ওলামা ও ইসলামি ব্যক্তিত্ববৃন্দ। সভায় বক্তারা ন্যায়বিচার, সুশাসন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং আসন্ন নির্বাচনে প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
