Sunday , 8 February 2026

এই জনপদের বিশ্বমানের সম্পদ ব্যবহারের মধ্যদিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে…শেখ ফরিদ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বা গেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, এই জনপদের বিশ্বমানের সম্পদের ব্যবহারের মধ্যদিয়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিশেষ করে মোংলা বন্দর, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, সমুদ্র সম্পদ ও সুন্দরবন শিল্পকে আরো বেশি কাজে লাগাতে হবে। তাহলেই এখানকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো সম্ভব।

মানুষ তার পরিবারের সাথে বসবাস করবে, কেউকে এলাকা ছাড়তে হবেনা, এটা আমি নিশ্চিত করবো। এ এলাকায় কোন ধরণের সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার বরদাস্ত করা হবেনা। কঠোরভাবে এসব দমন করা হবে।

এছাড়া এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একে অপরকে ভোট দেয়া ইস্যুতে কেউকে যেন বাড়ীঘর ছাড়তে না হয়। আমি নির্বাচিত হলে সকল দলমতের মানুষ তার পরিবারের সাথে বসবাস করবে, কেউকে এলাকা ছাড়তে হবেনা, এটা আমি নিশ্চিত করবো। এ এলাকায় কোন ধরণের সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার বরদাস্ত করা হবেনা। কঠোরভাবে এসব দমন করা হবে।

রবিবার বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া মাঠে মিঠাখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।

Check Also

গোয়ালন্দে ধানের শীষের পক্ষে বিএনপির গনমিছিল ও পথসভা অনুষ্ঠিত

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ বাং লাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী …