॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
বাং লাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গন জোয়ার সৃষ্টি হয়েছে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরো বলেন, নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।
সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কন্ঠে ভোট দেব কিসে, ধানের শিষে, ১২ ফেব্রুয়ারী সারাদিন, ধানের শীষে ভোট দিন “– স্লোগানে স্লোগানে আনছার ক্লাবের মাঠে নেতাকর্মীদের কানায় কানায় ভোরে উঠে।৮ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৪ টায় গোয়ালন্দ বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব ময়দান হতে এ গনমিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গন মিছিলটি গোয়ালন্দের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনছার ক্লাবে এসে শেষ হয়।
গনমিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মুন্জুরুল আলম দুলাল,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা,উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ,সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, প্রবীণ বিএনপি নেতা রোস্তম আলী মোলা, জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সাবেক সদস্য নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি ইন্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি, মুরাদ আল রেজা, , উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কার ছিদ্দিক, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তার মাহমুদ প্রমুখ।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরো বলেন, নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। অবহেলিত গোয়ালন্দের উন্নয়নে কাজ করা হবে। নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের জন্য নদী শাসন করা হবে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
