॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করতে শহর ছেড়ে নিজ নিজ গ্রামে ফিরছেন উল্লাপাড়া–সলঙ্গা আসনের হাজারো ভোটার। কর্মব্যস্ত শহুরে জীবন ছেড়ে গ্রামের বাড়িতে ফেরার এই স্রোত ভোটের আগের দিনগুলোতে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে পুরো এলাকায়।
কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব মিলিয়ে উল্লাপাড়া–সলঙ্গা আসনে ভোটের আমেজ এখন তুঙ্গে।
বাস টার্মিনাল, রেলস্টেশন দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। অনেকে পরিবার পরিজন নিয়ে ফিরছেন, কেউ কেউ একাই। তাদের ভাষ্য ভোট শুধু অধিকার নয়, ভবিষ্যৎ গঠনের দায়িত্বও। তাই দূরে থাকলেও ভোটের দিন গ্রামে ফিরতেই হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতা এসব ইস্যুতে ভোটারদের আগ্রহ বেশি। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে সচেতনতা চোখে পড়ার মতো। তারা বলছেন, শহর, পাড়া মহল্লায় ও গ্রামগঞ্জে যে শান্তি এনে দিতে পরবেন তাকেই ভোট দিবো। এমপি হবেন সেটাই শুধু নয় কে এলাকার কথা সংসদে জোরালোভাবে তুলতে পারবেন, সেটাই বিবেচ্য।
নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব মিলিয়ে উল্লাপাড়া–সলঙ্গা আসনে ভোটের আমেজ এখন তুঙ্গে। শহর থেকে গ্রামে ফেরা মানুষের ঢল আর ভোট নিয়ে আলোচনায় স্পষ্ট এই নির্বাচনে নিজেদের ভবিষ্যৎ রচনায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত ভোটাররা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
