॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
আ সন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দিনাজপুর ৫ ফুলবাড়ী পার্বতীপুর আসনে নির্বাচন কমিশনের বিধিনিষেধ অনুযায়ী আজ ১০ ফেব্রুয়ারি থেকে শেষ হয়েছে প্রচার প্রচারণা।
দিনাজপুর ৫ ফুলবাড়ী পার্বতীপুর আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭হাজার এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ও পার্বতীপুর উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার।
এই আসনটিতে টানা কয়েক সপ্তাহ ধরে দেখা গেছে প্রার্থীগণের প্রচার প্রচারণায় মিছিল সমাবেশ উঠান বৈঠকসহ ব্যাপক সাড়া ভোটারদের কাছে নিজ প্রতিকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন দিনাজপুর ৫ আসনে অংশগ্রহণ করা ৭ প্রার্থী ও সমর্থকরা। নমিনেশন পাওয়ার পর থেকেই মাঠে নির্বাচনী প্রচারণায় ছুটে চলেছেন প্রার্থী ও সমর্থকরা তবে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এসেও কোথাও দেখা যায়নি প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিতর্ক বা হট্টগোল।
দিনাজপুর জেলার মোট সংসদীয় আসন ৬ টি এ জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক আসন হলো দিনাজপুর ৫ ফুলবাড়ী পার্বতীপুর আসন। এই আসনটিতে রয়েছে দেশের বৃহত্তর প্রধান খনি বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া কঠিন শিলার খনি, পার্বতীপুর রেলওয়ে জংশনের লোকমোটিভ কারখানা ও উত্তরাঞ্চলের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র যা জ্বালানি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। দিনাজপুর ৫ ফুলবাড়ী পার্বতীপুর আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭হাজার এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ও পার্বতীপুর উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দিনাজপুর ৫ আসনে এবার ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন প্রার্থীগণেরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান ধানের শীষ,বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি ১১ দলীয় জোটের প্রার্থী ডা.আব্দুল আহাদ শাপলা কলি, জাতীয় পার্টি কাজী আব্দুল গফুর লাঙ্গল, সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজাউনুল হক স্বতন্ত্র তালা, এস এম জাকারিয়া বাচ্চু স্বতন্ত্র কলস, এ্যাডভোকেট হজরত আলী বেলাল স্বতন্ত্র হরিণ ও প্রভাষক রুস্তম আলী স্বতন্ত্র মটরসাইকেল মার্কা নিয়ে এই আসনটিতে এ্যাকে অপরের প্রতিদ্বন্দ্বীতা করবেন।
এই আসনটিতে সাবেক আওয়ামীলীগ সরকারের আমলে মরহুম এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার টানা ৮ বারের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার পরও আসনটির উন্নয়নের ছোঁয়া না লাগায় ক্ষোভ প্রকাশ করছেন ভোটাররা।
দিনাজপুর ৫ আসনের ভোটারদের সাথে কথা বললে তাঁরা জানান বিগত ৪০ বছর ধরে আমরা সাবেক আওয়ামীলীগ সরকারের আমলে মরহুম এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার থাকা কালীন এই আসনটিতে কোন বরাদ্ধ বা কাজ তিনি করেননি ৫ আগস্টের পর জনগণ অনেক সচেতন এবার দেখে শুনে যোগ্য ব্যাক্তি কে ভোট দেয়ার কথা জানান ভোটাররা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
