Wednesday , 11 February 2026

সুবর্ণচরে ধানের শীষে ভোট দিতে রাজি না হওয়ায় নারী ভোটারকে মারধর

॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি

ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোট দিতে রাজি না হওয়ায় এক নারী ভোটারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়জের নেছা (৫৫) নামক ভুক্তভোগী নারী চরজব্বর থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

 

অভিযুক্ত সাহাব উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে সে প্লাস্টিকের চেয়ার মেরে আঘাত করে ও চুলের মুষ্ঠি ধরে টানাহেঁচড়া করে, দিল ঘুষি ও লাথি মেরে শারীরিক নির্যাতন করে।

সূত্র জানায়, গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে সুবর্ণচরের পূর্বচরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের মঞ্জু চেয়ারম্যান বাজার বেড়ির মাথা সংলগ্ন আশ্রয়নে অভিযুক্ত সাহাব উদ্দিন ওই নারী ভোটারের বাড়িতে এসে তার কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু তিনি ধানের শীষে ভোট দেবেন না বলে জানালে অভিযুক্ত সাহাব উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে সে প্লাস্টিকের চেয়ার মেরে আঘাত করে ও চুলের মুষ্ঠি ধরে টানাহেঁচড়া করে, দিল ঘুষি ও লাথি মেরে শারীরিক নির্যাতন করে।

ভুক্তভোগী নারী বলেন, সাহাব উদ্দিন তাকে জোরপূর্বক ভোট দেওয়ার জন্য হুমকি দেন এবং ভোট না দিলে প্রাণনাশের ভয়ও দেখান। মারধরের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি আরো বলেন, সাহাব উদ্দিন আগে আওয়ামী লীগ করতো। ৫ আগষ্ট পরবর্তী সময়ে সে বিএনপিতে যোগদান করে এলাকায় প্রভাব খাটিয়ে আসছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী নারী জানান, ‘আমি যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার অধিকার রাখি। কিন্তু ধানের শীষে ভোট দিতে রাজি না হওয়ায় দেশের একটি গণতান্ত্রিক আন্দোলনের বড় দলের নেতা কর্তৃক আমাকে মারধর করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

তবে এই ঘটনার পর ভুক্তভোগী নারী স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে বিচার চাইতে গেলে তারা কোনো বিচার করেননি। বরং হেলাল নামক এক স্থানীয় বিএনপি নেতা ভুক্তভোগীকে ৫০ টাকা নিয়ে যেতে বলে। এরপর তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন। এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ করেছেন এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, নির্বাচন সামনে রেখে এ ধরনের ভয়ভীতি ও সহিংসতা নির্বাচন পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে এবং নারী ভোটারদের নিরাপত্তা ও স্বাধীন ভোটাধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

Check Also

নোয়াখালীর সদরে বিএনপির ইউনিয়ন নির্বাচনী এজেন্টে উপর  হামলা। আহত ১

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নো য়াখালী সদর উপজেলার ৭নং ধর্মপুরে ইউনিয়ন …