Wednesday , 11 February 2026

নোয়াখালীর সদরে বিএনপির ইউনিয়ন নির্বাচনী এজেন্টে উপর  হামলা। আহত ১

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো য়াখালী সদর উপজেলার ৭নং ধর্মপুরে ইউনিয়ন নির্বাচনী চীপ এজেন্ট ও চৌধুরী এগ্রো কমপ্লেক্স এর মালিক আশ্রাফ উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে নোয়াখালী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলায় তার নাকের হাড় ভেঙ্গে গেছে।

 

 

স্থানীয় সন্ত্রাসী গিয়াস উদ্দিনের নেতৃত্বে মেহেদী হাসান অভি, (২০) ফুহাদ (৩০) সহ ৭/৮ জন সন্ত্রাসী  মাক্রো নিয়ে তার প্রেজক্টের সামনে এসে জিজ্ঞেস করে বিএনপির নির্বাচনী এজেন্ট কে। আমি বলার সাথে সাথে অতর্কিত ধারালো অস্র নিয়ে আমার উপর হামলা করে।

‎ঘটনাটি ঘটেছে ১১ ফেব্রুয়ারী (বুধবার) দুপুর ১ টায় ভাটির টেক গ্রামে তার প্রেজক্টের খামার বাড়ির সামনে।
‎আহত আশ্রাফ জানান, পুর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় সন্ত্রাসী গিয়াস উদ্দিনের নেতৃত্বে মেহেদী হাসান অভি, (২০) ফুহাদ (৩০) সহ ৭/৮ জন সন্ত্রাসী  মাক্রো নিয়ে তার প্রেজক্টের সামনে এসে জিজ্ঞেস করে বিএনপির নির্বাচনী এজেন্ট কে। আমি বলার সাথে সাথে অতর্কিত ধারালো অস্র নিয়ে আমার উপর হামলা করে। তাদের এলোপাতাড়ি কিল গুশি ও লাঠিসোটার আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়ি।

‎তখন শোরচিৎকার শুনে আশপাশের লোক দৌড়ে আসলে সন্ত্রাসীরা মাক্রো নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তারা একটা ধারালো অস্র রেখে যায়।এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আর অস্র টি স্থানীয় বাজারের সেক্রেটারী নিজাম উদ্দীন মেম্বারের কাছে জমা দেয়।

‎নির্বাচনের ঠিক ১দিন আগে হামলার এঘটনা মুহুর্তে এলাকায় ছড়িয়ে পড়ে। নেতাকর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে পড়লে তাৎক্ষনিক জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আবদুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। তিনি নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে ধর্য্য ধরার আহবান জানান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহত আশ্ররাফ জানান।

‎এ ঘটনায় সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম জানান, তিনি ঘটনার সম্পর্কে কিছুই জানেন না। তার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। যদি নির্বাচন নিয়ে ব্যাস্থতা আছে তারপরও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

দিনাজপুরের ফুলবাড়ীতে ৫২টি কেন্দ্রে পাঠানো হলো ভোট গ্রহণের সরঞ্জাম

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ ১ ২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে …