॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তাদের তৎপর উপস্থিতিতে কেন্দ্রের সার্বিক পরিবেশ শান্ত ও নিরাপদ রয়েছে। সব মিলিয়ে ধামাইনগর ইউনিয়নে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে চলমান রয়েছে।
ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সহকর্মী মো. মাসুদ রানা জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নারী ও পুরুষ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। ভোটকেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তাদের তৎপর উপস্থিতিতে কেন্দ্রের সার্বিক পরিবেশ শান্ত ও নিরাপদ রয়েছে। সব মিলিয়ে ধামাইনগর ইউনিয়নে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে চলমান রয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
