॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
গ ত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী–এনায়েতপুর) আসনে বিজয়ী হয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি আধ্যাত্মিক কেন্দ্র এনায়েতপুর পাক দরবার শরীফ-এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেছিলেন।
শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও আবৃত্তি, যা উৎসবকে আরও আনন্দঘন করে তোলে।
নির্বাচিত হওয়ার পরও একই স্থানে জিয়ারত করে তিনি শপথ গ্রহণের প্রস্তুতির কথা জানান। এসময় তিনি দেশ ও এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন। সমর্থকদের ভাষ্য, জিয়ারতের মাধ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে। এলাকায় রাজনৈতিকভাবে প্রচলিত রয়েছে—সিরাজগঞ্জ–৫ আসনে যে দলের প্রার্থী জয়ী হন, জাতীয় রাজনীতিতে সেই দলের অবস্থান শক্ত হয়। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, তবুও এ আসনকে ঘিরে বরাবরই বাড়তি আগ্রহ দেখা যায়।
নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলিম বলেন, “দল-মত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করবো। বেলকুচির তাঁত শিল্প, চৌহালীর নদীভাঙন ও এনায়েতপুরের স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমার অগ্রাধিকার।” স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তিনি সিরাজগঞ্জ–৫ আসনকে উন্নয়নের ধারায় এগিয়ে নেবেন। শপথ গ্রহণকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
