রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও নারীদের মারপিট করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে ৪ নারীসহ ৫ জন।

 

এসময় বাঁধা দিলে নারীদের মারপিট করা হয়, ভাংচুর, লুটপাট করা হয় বসতবাড়িতে। এতে চার নারীসহ ৫ জন আহত হয়। আহতদের উল্লাপাড়া বেঙ্গল হসপিটালে ভর্তি করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়নের ক্ষুদ্র গজাইলে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামেলা বেগম, মেরিনা খাতুন, রোজিনা বেগম ও মারিয়া খাতুনকে উল্লাপাড়া বেঙ্গল হসপিটালে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবারের সদস্যরা জানায়, রবিবার বিকেলে মোটরসাইকেল বহর নিয়ে স্লোগান দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র গজাইল গ্রামে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আলিম সরদারের বাড়িতে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এসময় বাঁধা দিলে নারীদের মারপিট করা হয়, ভাংচুর, লুটপাট করা হয় বসতবাড়িতে। এতে চার নারীসহ ৫ জন আহত হয়। আহতদের উল্লাপাড়া বেঙ্গল হসপিটালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

এসময় হামলার জন্য বিএনপিকে দায়ি করে দ্রুত তাদের গ্রেফতার করতে প্রশাসনকে আহ্বান জানান তিনি। একই সাথে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান প্রশাসনের বিরুদ্ধে নিস্ক্রিয়তা ও পক্ষপাতিত্বের অভিযোগ করেন। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সাকিউল আজম জানান, খবর পেয়ে উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

Check Also

রায়গঞ্জে পাকাভবনের গ্রীল কেটে দূর্ধষ চুরি

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছি পুল্লাহ গ্রামের ভবনের গ্রীল …