বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন সার্ভিস বাংলাদেশ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

সা র্ভিস বাংলাদেশের উদ্যোগে শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের তালুকদার আব্দুল খালেক সড়ক (সাবেক বিএলএস) চত্বরে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও অসচ্ছল শিক্ষার্থীদের কেউ তার সমস্যা কথা গোপনে জানালে তাকেও সহায়তা করা হয়।

 

 

 অনেক গরিব-দুঃখী মানুষ আছেন, যারা সাহরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খান। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে তাদের দুঃখটা খানিক বেড়ে যায়।

সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন’র সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি মোঃ আল আমিন, মহাসচিব ডাঃ মহিদুল ইসলাম মেজবা, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুর রউফ, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, নিজাম উদ্দিন, রাফিয়া জাহান মিশু, হাফেজ হোসাইন, শাকিল,ডলার, মাসুদ,সাকিব ও অন্যন্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন বলেন, অসহায়দের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করে বিপুল সওয়াব লাভের সর্বোত্তম সময় রমজান। অনেক গরিব-দুঃখী মানুষ আছেন, যারা সাহরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খান। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে তাদের দুঃখটা খানিক বেড়ে যায়।

তিনি আরও বলেন, এ ধরনের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেক মুসলমানের ইমানি কর্তব্য। সে জন্য সংগঠন থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করি। এই উদ্যোগ নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা শিক্ষাজীবন থেকে যেন মানবিক কাজগুলো করতে আরও আগ্রহী ও উৎসাহিত হয়।

মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের জন্য কিছু করতে চাওয়া থেকে আমাদের এই ইফতার আয়োজন। রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। রামজানকে ঘিরে সমাজে নানা পরিবর্তন লক্ষ করা যায়। সারা দিন রোজা রাখার পর গরিব অসহায় মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করার ব্যাপরটা অত্যন্ত ভাগ্যের ও সাওয়াবের কাজ। এসব মানবতা ও সহযোগিতামূলক কাজে ছাত্রাবস্থা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে ধীরে ধীরে তা সমাজের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে আমাদের এ ধরণের সকল ভালো কাজ অব্যাহত থাকবে।

এ সময় মোংলা পৌর এলাকার ৯ টি ওয়ার্ড সার্ভিস বাংলাদেশ’র প্রতিনিধির মাধ্যমে রোজাদারদের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রীর উপহার বিতরণ করা হয় এবং ভবিষ্যতে এই কর্মসূচী আরো বড় পরিসরে করা হবে বলে জানান সংগঠনের নের্তৃবৃন্দ।

Check Also

সিরাজগঞ্জে মামা-ভাগ্নে, মন্ত্রী-প্রতিমন্ত্রী।

॥  আরিফুল ইসলাম , সলঙ্গা  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ জেলা থেকে এবারই প্রথম মন্ত্রিসভায় …