শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

মোংলায় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচছায় বরণ করলেন শ্রমিক কর্মচারীরা

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

রিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে ফুলের সংবর্ধনা জানালেন মোংলা বন্দর শ্রমিক সংগঠন সহ বিএনপির নেতৃবৃন্দরা। প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা বাগেরহাট-৩ মোংলা রামপাল আসনের মোংলায় শনিবার প্রথম আগমনে মোংলাবাসীর পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়।

 

 

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এলাকার ইতিবাচক ও গঠনমূলক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং মোংলা বন্দরকে আরও আধুনিক ও কর্মচঞ্চল করার প্রত্যয় ব্যক্ত করেন। সাথে তার সহধমিনী, ছেলে ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০ ফেব্রুয়ারি তিনি প্রথম নিজ এলাকায় সফর করেন। শনিবার বিকালে শ্রমিক-কর্মচারী সংঘ চত্ত্বরে মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো: জুলফিকর অলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো: নাসির তালুকদার, গোলাম জনি সহ বিভিন্ন স্তরের মানুষ, বিএনপি নেতা-কর্মী এবং মোংলা বন্দর শ্রমিক সংঘ সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।

এর আগে সকালে তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলনে কক্ষে নৌপরিবহন মন্ত্রীর সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তারা বন্দরের উন্নয়নে নানাবিধ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এলাকার ইতিবাচক ও গঠনমূলক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং মোংলা বন্দরকে আরও আধুনিক ও কর্মচঞ্চল করার প্রত্যয় ব্যক্ত করেন। সাথে তার সহধমিনী, ছেলে ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ছাড়াও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

Check Also

জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে : আমিরুল ইসলাম খান আলীম

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল …