বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬

তাড়াশে নবনির্বাচিত এমপি ভিপি আয়নুল হক এর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধি ॥

বু ধবার ২৫ ফেব্রুয়ারী২০২৬ বিকেলে সিরাজগঞ্জ এর চলনবিল অধ্যুষিত তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে তাড়াশ উপজেলা বিএনপির উদ্যোগে ওই গণসংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৬৪, সিরাজগঞ্জ ৩,( তাড়াশ- রায়গঞ্জ – সলংগা) নিয়ে গঠিত এই সংসদীয় আসন। সদ্য নির্বাচিত বিএনপি দলীয় এমপি, ভিপি আইনুল হক মহোদয়, বিপুল ভোটে জয়লাভ করার পর তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে এটিই ছিল তার প্রথম গণসংবর্ধনা এবং ইফতার পার্টি ও দোয়া মাহফিল।

 

 

ইফতার পূর্ব সাবেক মরহুমা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দেশ, জাতী ও জনগণের মঙ্গল ও কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো: আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক মহোদয়। এ সময় বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ভিপি আয়নুল হককে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম আফছার আলী সাবেক সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি ,বেনজির আহমেদ শফি সাবেক সিনিয়র সহ-সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি, অধ্যাপক আব্দুর রহিম সাবেক সহ-সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি, মো: নাজিম উদ্দিন সাবেক সহ-সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি, তপন কুমার গোস্বামী সাবেক আহবায়ক তাড়াশ পৌর বিএনপি, মোঃ জয়নুল আবেদিন মাহবুব সাবেক সহ সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক অধ্যাপক সাইদুর রহমান, খন্দকার আব্দুল বারিক সাবেক সদস্য সচিব তাড়াশ পৌর বিএনপি, উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, সবার আগে বাংলাদেশ। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। অনিয়ম – দূর্নীতির উর্ধে থেকে ভালো কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে। সর্বপরি সকলে মিলে উন্নায়নশীল সুখি ও সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হবে। পরে ইফতার পূর্ব সাবেক মরহুমা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দেশ, জাতী ও জনগণের মঙ্গল ও কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Check Also

দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্লাওয়ার মিলে ডাকাতি হামলা ও লুট ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতির অভিযোগ

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ী উপজেলার দিনাজপুর ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বিজিবি …

Advertisement