বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬

রায়গঞ্জে অবৈধ টপসয়েল কাটায় ১৪ জনের কারাদণ্ড, জব্দ ৭ ডাম্প ট্রাক

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

রা য়গঞ্জ উপজেলা এলাকায় কৃষিজমির টপসয়েল ও মাটি অবৈধভাবে কাটার দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিভর্তি ৭টি ডাম্প ট্রাক জব্দ করা হয়, যার মধ্যে ৬টিই ছিল নম্বরপ্লেটবিহীন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে টপসয়েল কাটার সময় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়।

 

 

অভিযান চলাকালে রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে।।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। আদালত একজনকে ৪ মাস, ১২ জনকে ২ মাস করে (মোট ২৪ মাস) এবং অপর একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সব মিলিয়ে ১৪ জনের মোট ২৯ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম; উল্লাপাড়া উপজেলার মেরাজুল; রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, মো. শাহাদাত হোসেন, মো. আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, মো. আইয়ুব আলী, মো. রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক।

অভিযান চলাকালে রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্লাওয়ার মিলে ডাকাতি হামলা ও লুট ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতির অভিযোগ

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ী উপজেলার দিনাজপুর ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বিজিবি …

Advertisement