॥ মোঃ ইয়া রাব্বি, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুরের বিরামপুরে দ্রুতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের উপরে উঠে যায় এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
এই দূর্ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন বিরামপুর ঢাকা মোড়টি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ আগে ট্রাফিক সিস্টেম থাকলেও বর্তমান না থাকায় এই মোড়ে প্রায়ই সময় ছোট বড় দূর্ঘটনা ঘটে চালকদের অসাবধানতা এবং দ্রুত গতির কারণে এমন দূর্ঘটনা ঘটে জানিয়ে বিরামপুর ঢাকা মোড়ে যানজট নিরসনে দ্রুত ট্রাফিক পুলিশের স্থায়ী উপস্থিতির কথাও জানান তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে আনুমানিক সকাল ৮ টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক গোবিন্দগঞ্জ অভিমুখে যাওয়ার সময় বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের উপর উঠে গিয়ে রোড ডিভাইডারের লাইটিং পোলসহ ট্রাকের সামনের অংশ ভেঙ্গে যায় এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্থানীয়দের সহায়তায় সড়কে যান চলাচল আবারো স্বাভাবিক হয়।
এই দূর্ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন বিরামপুর ঢাকা মোড়টি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ আগে ট্রাফিক সিস্টেম থাকলেও বর্তমান না থাকায় এই মোড়ে প্রায়ই সময় ছোট বড় দূর্ঘটনা ঘটে চালকদের অসাবধানতা এবং দ্রুত গতির কারণে এমন দূর্ঘটনা ঘটে জানিয়ে বিরামপুর ঢাকা মোড়ে যানজট নিরসনে দ্রুত ট্রাফিক পুলিশের স্থায়ী উপস্থিতির কথাও জানান তাঁরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন এবং বার বার একই স্থানে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেন এবং যানবাহনের দ্রুত গতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার কথা জানান বিরামপুর থানা পুলিশ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল