
॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
বাং লাদেশ জামায়াতে ইসলামী-এর ধামাইনগর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয়ভাবে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ধামাইনগর ইউনিয়ন শাখার সভাপতি কাজী জামির (জামিল) উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মুনসুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সদ্য সাবেক সহকারী প্রচার সম্পাদক তরিকুল ইসলাম এবং ছাত্রশিবিরের ধামাইনগর ইউনিয়ন সভাপতি রিজওয়ান আল হাবিব। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
