শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নবাবগঞ্জে ভুট্টার ক্ষেত থেকে হাত পায়ের রগ কাটা শিশুর লাশ উদ্ধার।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের নবাবগঞ্জে ভুট্টার ক্ষেত থেকে হাত পা ও গলাকাটা অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।শুক্রবার ২৭ ফেব্রুয়ারি নবাবগঞ্জ উপজেলার কুচদও ইউনিয়নের আমরুলবাড়ী এলাকার একটি ভুট্টা ক্ষেতের ভেতর থেকে হাত পা গলাকাটা অবস্থায় এক শিশুকে উদ্ধার করে রাত্রি সাড়ে ৯ টার সময় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

 

আমরা হাসপাতালে আসি এসে বাচ্চাটিকে দেখি দূর্বিত্তরা বাচ্চাটিকে খুবই নিশৃংস ভাবে কুপিয়েছে আমরা ডাক্তারের সাথে কথা বলেছি ধারণা করা হচ্ছে ৫ থেকে ৬ঘন্টা আগে এই ঘটনা ঘটিয়েছে

নিহত শিশুর নাম শামস সে নবাবগঞ্জ উপজেলার কুচদও ইউনিয়নের আমরুলবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের মইনুল ইসলামের ছেলে শাওন রহমান শামস (১১), খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান পুলিশ ডাক্তারের ভাষ্যমতে বাচ্চাটির শরীরের হাত পা গলাসহ প্রায় ১০ থেকে ১৫ জাগায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওসি মোহাম্মদ সিদ্দিক এর সাথে কথা বললে তিনি বলেন খবর পেয়ে আমরা হাসপাতালে আসি এসে বাচ্চাটিকে দেখি দূর্বিত্তরা বাচ্চাটিকে খুবই নিশৃংস ভাবে কুপিয়েছে আমরা ডাক্তারের সাথে কথা বলেছি ধারণা করা হচ্ছে ৫ থেকে ৬ঘন্টা আগে এই ঘটনা ঘটিয়েছে এটি একটি মার্ডার মামলার পর এই ঘটনার সাথে যাঁরা জড়িত তাঁদের দ্রুত আইনের আওতায় নেওয়া হবে।

Check Also

ভেটখালী থেকে সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ

॥  শ্যামনগর  (সাতক্ষীরা)  প্রতিনিধি ॥ ভে টখালী থেকে সাতক্ষীরা সড়কের কাজ চলমান। রাস্তা সংস্কারের কাজ …

Advertisement