রবিবার , ১ মার্চ ২০২৬

সাতক্ষীরায় সুফাসেক প্রকল্পের সমাপনী শিশু সুরক্ষায় কাজ অব্যাহত রাখার ঘোষণা

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,  (সাতক্ষীরা)  প্রতিনিধি ॥

শি শুদের যৌন শোষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি সক্ষমতা জোরদারের লক্ষ্যে বাস্তবায়িত ‘সুফাসেক’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র-আসক। প্রকল্পটি অর্থায়ন করে টেরে ডেস হোমস, নেদারল্যান্ডস।

 

বক্তারা বলেন, সুফাসেক প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং কমিউনিটি পর্যায়ে একটি কার্যকর সহায়ক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হয়েছে।

প্রকল্প সমন্বয়কারী শিল্পী শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ। অতিথি হিসেবে বক্তব্য দেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই, সাতক্ষীরা কোর্টের অ্যাডভোকেট আসাদুজ্জামান দুলু, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, দুর্নীতি দমন কমিশনের সদস্য সাকিবুর রহমান বাবলা এবং প্রজেক্ট অফিসার রাহিমা বেগম।

এছাড়াও সাতক্ষীরা ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের মো. হোসেন আলী, ইকো ইয়ুথ অর্গানাইজেশনের ইব্রাহিম খলিলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইন ও সালিশ কেন্দ্রের চাইল্ড এ্যাডভাইজার ও শিশু দল এর সদস্য হৃদয় মন্ডল, নূরজাহান খাতুন, করিমুন্নেছা শান্তা, জি এম তানজীম রিয়াদ, রাজকুমার, ইসরাত, শাহনাজ, যামিনী, নাহিদা, ইফতি ও ইফতি প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সুফাসেক প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অভিযোগ গ্রহণ প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং কমিউনিটি পর্যায়ে একটি কার্যকর সহায়ক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হয়েছে। প্রকল্পের আওতায় দুইটি গবেষণা কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা আরও ঘোষণা দেন, প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও শিশু সুরক্ষায় সচেতনতামূলক ও বাস্তবমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Check Also

মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মা   স্টারকার্ড, প্রাইম ব্যাংকের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম …

Advertisement