মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬

শ্যামনগর প্রেসক্লাবে হামলা: সভাপতি সমকালের সাংবাদিক সামিউল মনির গুরুতর আহত বালু উত্তোলনবিষয়ক প্রতিবেদন প্রকাশের জেরে হামলার অভিযোগ

॥ সাতক্ষীরা  প্রতিনিধি ॥

সা তক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল এবং দৈনিক পত্রদূত-এর শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব ভবনে এ ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন।

নেতাকর্মী প্রেসক্লাব ভবনে প্রবেশ করে সভাপতি সামিউল মনিরের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় উপস্থিত অন্য সাংবাদিকদের সঙ্গেও অসদাচরণ করা হয়। হামলাকারীরা তাকে মারধর করতে করতে ভবনের বাইরে নিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, দুপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান ও মফু খাঁসহ বেশ কয়েকজন নেতাকর্মী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করেন। ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে রূপ নেয়। সেখানে সাংবাদিক সামিউল মনিরের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

একপর্যায়ে প্রায় ২৫–৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে প্রবেশ করে সভাপতি সামিউল মনিরের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় উপস্থিত অন্য সাংবাদিকদের সঙ্গেও অসদাচরণ করা হয়। হামলাকারীরা তাকে মারধর করতে করতে ভবনের বাইরে নিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন।

খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন জানান, আহতের মাথার বাম পাশে শক্ত বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকাল-এ ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় সাংবাদিকদের ধারণা, ওই প্রতিবেদন প্রকাশের জের ধরেই এই হামলা হতে পারে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Check Also

চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে – এমপি- রফিকুল ইসলাম খান

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও …

Advertisement