
॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
গা য়ে সাদা এপ্রোন, গলায় স্টেথোস্কোপ হাসিমুখে রোগীর সেবা হবে পরম দান। হে নতুন চিকিৎসা কর্মকর্তা, তোমায় জানাই অভিনন্দন ও শুভেচ্ছা”। এই স্লোগানে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত এক সাথে ৭ চিকিৎসা কর্মকর্তাদের যোগদান করায়বিভাগীয় কর্মকর্তা তাদের সংবর্ধনা দেন।
সরকারি স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য হচ্ছে মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। আপনাদের সততা, আন্তরিকতা ও মানবিক আচরণই হবে জনগণের আস্থার ভিত্তি।
মঙ্গলবার (৩মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এর আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম, বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতাল’র তত্ত¡াবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার, সহকারী পরিচালক (প্রশাসন), পরিচালক (স্বাস্থ্য) দপ্তর, খুলনা বিভাগের ডা. এস. এম. শাহরিয়ার, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত চিকিৎসা কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেণ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ মুজিবুর রহমান নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, মোংলার উপক’লীয় এলাকার মানুষ আপনাদের কাছে আন্তরিক ও মানবিক সেবা প্রত্যাশা করে।
সরকারি স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য হচ্ছে মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। আপনাদের সততা, আন্তরিকতা ও মানবিক আচরণই হবে জনগণের আস্থার ভিত্তি। আমরা সমন্বিতভাবে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং আপনাদের সেবার মাধ্যমে দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন উদ্দীপনা যোগ হবে এটাই আমাদের কাম্য।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
