বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
( পাংশা থানার গণধর্ষণ মামলার ২জন আসামীকে মঙ্গলবার দিনগত গভীর রাতে ধামরাই থেকে গ্রেফতার করে পুলিশ)

পাংশা থানার গণধর্ষণ মামলার ২জন আসামীকে ধামরাই থেকে গ্রেফতার

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ গত ৩রা মার্চ দিনগত গভীর রাতে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে গণধর্ষণ মামলার এজাহার নামীয় আকাশ মন্ডল (২৯) ও জামাল মন্ডল (২২) নামের ২জন আসামীকে গ্রেফতার করেছে। ধৃত আকাশ মন্ডল পাংশা উপজেলার সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের মকবুল মন্ডলের ছেলে এবং জামাল মন্ডল সরিষা ইউপির বাজেয়াপ্ত বাগলী গ্রামের আরশেদ মন্ডলের ছেলে।

 

তখন আকাশ মন্ডল ও জামাল মন্ডল খুন জখমের ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমের নিকট থাকা ৩ আনা ওজনের স্বর্ণের দুল, নগদ ১০ হাজার টাকা ও মোবাইলে থাকা বিকাশের ৩হাজার ৪শত টাকা নিয়ে নেয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩রা মার্চ দিনগত রাত সোয়া ১টার দিকে পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল গনি ও এসআই ওবায়দুলসহ সঙ্গীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গণধর্ষণ মামলা ছাড়াও আসামী আকাশ মন্ডলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় ৬টি মামলা এবং আসামী জামাল মন্ডলের নামে ১টি অস্ত্র, ১টি দস্যুতা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।

এ ব্যাপারে গত ৪ঠা মার্চ দুপুর ১টার দিকে নিজ কার্যালয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার উত্তর চন্ডিবাসা গ্রামের মজিবর রহমানের মেয়ে তহুরা বেগম (২২) এর সাথে পাংশা থানার সরিষা গ্রামের সৌদি প্রবাসী জয়নালের ছেলে সজলের টিকটকের মাধ্যমে বিগত ৭ মাস পূর্বে পরিচয় হয়। এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারী সৌদি প্রবাসী সজলের সাথে তহুরা বেগমের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। তখন সজলের বন্ধু আকাশ মন্ডলের সাথে তহুরা বেগমের পরিচয় হয়। এবং আকাশ মন্ডল ভিকটিম তহুরা বেগমকে বলে আপনি পাংশাতে আসেন সজলের সাথে বিবাহ দেওয়ার ব্যবস্থা করতেছি।

সেই মোতাবেক গত ২৭শে ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম তহুরা বেগম পাংশার বহলাডাঙ্গা প্রাইমারী স্কুলের কাছে যায়। সেখান থেকে আসামী আকাশ মন্ডল তার বাড়ীতে নেওয়ার কথা বলে ভিকটিম তহুরা বেগমকে পাংশা থানার সরিষা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বহলাডাঙ্গা গ্রামের মাদ্রাসার উত্তর পাশে সরকারী আশ্রয়ন কেন্দ্রের ৩নং ঘরে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে আসামী জামাল মন্ডল অবস্থান করছিল। কিছু সময় ভিকটিম তহুরা বেগমকে ঐ ঘরের মধ্যে রেখে আকাশ মন্ডল ও জামাল মন্ডল বাইরে যায় এবং রাত সাড়ে ১১টার দিকে তারা ঐ ঘরে চলে আসে। তখন আকাশ মন্ডল ও জামাল মন্ডল খুন জখমের ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমের নিকট থাকা ৩ আনা ওজনের স্বর্ণের দুল, নগদ ১০ হাজার টাকা ও মোবাইলে থাকা বিকাশের ৩হাজার ৪শত টাকা নিয়ে নেয়।

গত ১লা মার্চ ঘটনার বিষয়ে ভিকটিম তহুরা বেগম বাদী হয়ে আকাশ মন্ডল ও জামাল মন্ডলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং ১, ধারা- ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ তৎসহ ৩৭৯ পেনাল কোড। আসামীরা পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে তারা নিজেদের দোষ স্বীকার করেছে। আসামীদের বুধবার পাংশা মডেল থানা থেকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Check Also

অবৈধভাবে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তিনটি ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করে কোস্ট গার্ড

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ অ বৈধ ভাবে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তিনটি ট্রলিং …

Advertisement