বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬

রায়গঞ্জে দুই বিএনপি কর্মী হত্যা: প্রধান অভিযুক্তসহ তিনজন পুলিশ হেফাজতে

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। বর্তমানে তারা পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটক তিনজন হলেন—রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত নজর উদ্দিনের ছেলে আছমত আলী, একই গ্রামের তরিকুল ও আশরাফ আলী।

 

 

সকালে আবু বক্কার সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে আছমত আলীর লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় উভয়পক্ষ হাঁসুয়া, দা ও লাঠিসোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির দুই কর্মী হত্যার ঘটনার মূলহোতা হিসেবে অভিযুক্ত আছমত আলী ও তার দুই সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা বর্তমানে পুলিশি পাহারায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, গোয়ালপাড়া গ্রামের প্রায় পাঁচ বিঘা আয়তনের একটি খাস পুকুরের দখল ও লিজ নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল।  আছমত আলী প্রায় ১৫-১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।

সোমবার সকালে আবু বক্কার সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে আছমত আলীর লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় উভয়পক্ষ হাঁসুয়া, দা ও লাঠিসোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত সাতজনসহ অন্তত ১১ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ৯৯৯ নম্বরে কলের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কার সিদ্দিক গ্রুপের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০) মারা যান।

Check Also

সুবর্ণচর উপজেলা কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি মো. শাহজাহানের মতবিনিময় সভা

॥ মো.রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী)   প্রতিনিধি॥ নো ‎ য়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও …

Advertisement